সিলেট নগরীর খাসদবির এলাকায় একটি আবাসিক হোটেলের পানির ট্যাঙ্ক থেকে বস্তাভর্তি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে শাহীন আবাসিক হোটেলের তৃতীয় তলা ভবনের ছাদের পানির ট্যাঙ্ক থেকে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় বস্তাবন্দি অবস্থায় ১১টি রাম দা ও তিনটি হকিস্টিক উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগরীর বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) গৌসুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রদলের একটি গ্রুপের আড্ডা খানা শাহীন হোটেল। মাদক সেবন ছাড়াও মাঝে মধ্যে লোকজনকে ধরে এনে এ হোটেলে নির্যাতন করা হয়। এর আগেও এই আবাসিক হোটেল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কেএইচ