নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাভার্ডভ্যান উল্টে ২ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা আরো বাড়তে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মনজুর কাদের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ওসি মনজুর কাদের জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আহত এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

ওসি আরো বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

গাড়ির নিচে আরো বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এমআর