বরগুনা পৌর শহরের ফার্মেসি পট্টিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান।
শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ক্রোকারিজ, ফার্মেসি ও স্বর্ণের দোকান পুড়ে যায়।
প্রত্যক্ষদশীরা জানায়, মীর এন্টারপ্রাইজ নামে একটি সিলভার সামগ্রীর দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডেপুড়ে যাওয়া ১০টি দোকানের ৫০ লাখ টাকারও বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কেএইচ





