নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের তিরোইল গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আব্দুল হান্নান নামে এক কর্মী নিহত হয়েছেন আর উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিন্নার সমর্থক এবং তিরোইল গ্রামের আবদুল করিমের ছেলে।
এ সময় উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা অপর পক্ষের প্রায় ৩০টি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে ইটালী ইউপি চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ও আরিফের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিন্নার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এমএ





