ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর ও শহীদ মিনারের মাঝামাঝি সড়কে রুবেল (২২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্য কনস্টেবল মোহন-হালিম রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মোহন ও হালিম জানান, ওই এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তার ওপর রুবেলকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রুবেলের অবস্থা গুরুতর। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানায়, রুবেল ভাঙ্গারির ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, চুরির দায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে এ হাল করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইআর





