ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ওই চারজন মারা যায়।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুজলা (৩০), নেত্রকোনা সদরের ইমরান হোসেন (৫০) ও পূর্বধলা উপজেলার নজরুল ইসলাম (৫০)।

এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। এনিয়ে বর্তমানে ১২৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৩ জন আছেন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬ টি নমুনা পরীক্ষায় ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।

এমবি