বিএনপির মিছিলে পুলিশ ও ছাত্রলীগের হামলা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ২০ দলীয় জোটের আহবায়ক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ২০ নেতাকর্মী আহত হন।
এছাড়া সংঘর্ষ চলাকালে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে। এর প্রতিবাদে হরতাল আহবান করা হয়েছে।
জেআই





