মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাল বিতরণ স্থগিত ঘোষণা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মর্তুজা মাসুম হরগজ ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন শেষে তদারকির জন্য ট্র্যাক অফিসার সিরাজুল ইসলামকে রেখে চলে যান।

এর পর দাড়িপাল্লা দিয়ে না মেপে টিনের জার দিয়ে নয়শ কার্ডের বিপরীতে মধ্যে চারশ ব্যক্তির মধ্যে চাল বিতরণ করা হয়।

এ সময় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল মৃধা চাল মাপে কম দেওয়ায় অভিযোগ করে প্রতিবাদ করেন। এতে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করেন। এ ঘটনা জানতে পেরে ইউএনও চাল বিতরণ স্থগিত করে দেন।

এ ব্যপারে হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লাজানান, মেম্বাররা পরিষদের সামনে কথা কাটাকাটি করছিল তখন সেখানে গিয়ে তাদের সরিয়ে দেই। ইসমাইলের অপর্কমের সহায়তা না করায় সে আমার নামে এ ধরনের অভিযোগ করেছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ