চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল বুধবার রাতে জেলার বিভিন্ন্ এলাকায় অভিযান চালায়। এ সময় দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের এনামুল হক (১৯), আলমডাঙ্গা উপজেলার রামনগর

গ্রামের আব্বাস ওরফে রনি (২৬) ও সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের সাইদুর রহমান পিন্টু (৩০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসিরা।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ