চট্টগ্রামের লোহাগাড়া থানার কলাউজান ইউনিয়নে আনন্দঘন পরিবেশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্রলীগের নেতা কর্মীরা। এসময় নেতা কর্মীরা উপস্থিত সকলের সাথে ভাব বিনিময়, ভালো মন্দের কুশলদী ও খোজ-খবর নেন।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থতি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো: এরশাদুর রহমান চৌধুরী, কলাউজান ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দীন, যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসাইন ও চট্টগ্রাম মহানগরীর ছাত্রলীগ নেতা মামুনুল ইসলাম মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো: এরশাদুর রহমান দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।
এসএ





