বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকায় জনতা ব্যাংকের রেল রোড শাখা থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার দুপুরে এই ছিনতাই ঘটে।
জনতা ব্যাংকের রেলরোড শাখার ব্যবস্থাপক শেখ আবুল বাশার জানান, বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ গ্রামের আফজাল হোসেন (৭০) সোনালী ব্যাংক থেকে দুই লাখ সাতাশি হাজার টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে আসেন।
জনতা ব্যাংকের সোফায় বসে ওই ব্যাংকের কাউন্টার থেকে আরও টাকা উত্তোলনের জন্য জামাতাকে পাঠায়। এরই মধ্যে ছিনতাইকারীরা ওই বৃদ্ধের সম্মুখে কিছু কাগজ ফেলে দিয়ে বলেন, “চাচা আপনার কাগজ পড়ে গেছে”। এই সময়ে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজম খাঁন জানান, গ্রাহকের অসতর্কতা ও ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় অপরাধী সনাক্ত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





