সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৫টি কক্ষ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ জানান, জামগড়া এলাকার গফুর মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আনোয়ার, সোহরাব ও হান্নানের মালিকানাধীন শ্রমিক কলোনির বিভিন্ন কক্ষে। আগুনে পুড়ে ছাই হয় গোটা কলোনির প্রায় ২৫টি কক্ষ।

আগুনের সময় অধিকাংশ কক্ষের ভাড়াটিয়ারা নিজ নিজ পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এমকে