গাজীপুরে ট্রেনে কাটা পড়ে সুমাইয়া আক্তার সুমি (১৪)নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

নবৃহস্পতিবার সকালে গরীর মেঘলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমি ফকিরচালা গ্রামের সবদুল মিয়ার মেয়ে এবং ওই এলাকার সাকসেস ল্যাবরেটরি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আহসান আলী জানান, সুমি স্কুল থেকে বের হয়ে মেঘলাল এলাকায় তার বোনের বাড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুমি শ্রবণপ্রতিবন্ধী ছিল বলে জানান সুমির মামা ইউনুস আলী।

কেএইচ