জয়পুরহাটের রেল লাইনের ৩৬ ফুট অংশের ফিসপ্লেট খুলে ফেলায় ঢাকা-রাজশাহী-খুলনা রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোরে জেলার উরী ব্রিজ এলাকায় ফিসপ্লেট খুলে ফেলার ঘটনা জানার পর রুটের অন্যান্য স্টেশনগুলোতে তা জানিয়ে দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর রাতে জয়পুরহাট-জামালগঞ্জ রেললাইনের উড়ি মাধপাড়া ব্রিজ এলাকায় ৩৬ ফুট রেল লাইন তুলে ফেলে অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে লাইন মেরামতের কাজ করছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) বিমান চন্দ্র কর্মকার বিষয়টি নিশ্চিতে করেছেন।
জয়পুরহাট স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, লাইন তুলে ফেলায় আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। তবে এমুহুর্তে কোনো ট্রেন আটকা নেই বলেও জানান তিনি।
জয়পুরহাট সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রশিদ বলেন, 'রেললাইন মেরামতের কাজ চলছে এবং শীর্ঘই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।'
ইআর





