রাজশাহী থেকে মিটারগেজ রেলপথে সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এ সময় পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খায়রুল আলমের মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়।

সোমবার বেলা ১০টার দিকে রাজশাহী পশ্চিম রেল ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে অবিলম্বে রাজশাহী থেকে ঢাকাগামী রেলপথ ব্রডগেজের পাশাপাশি মিটারগেজে উন্নীতকরণ ও রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবি জানায়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ও নারী নেত্রী কল্পনা রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী চেম্বারের পরিচালক সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সংগ্রাম পরিষদের যুগ্ম-সম্পাদক মঞ্জুর হাসান মিঠু, বেনেতী ব্যবসায়ী সমিতির সভাপতি মহেষ চন্দ্র সরকার, সাংস্কৃতি কর্মী মুনিরা রহমান মিঠি প্রমুখ বক্তব্য দেন।

পরে নেতৃবৃন্দ পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খায়রুল আলমের মাধ্যমে রেলমন্ত্রীকে স্মারকলিপি দেন।

জেআই