গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর আলী মল্লিক (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার গোপালপুর গ্রামের ঘাঘর নদী থেকে শনিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আলী মল্লিক ওই গ্রামের আলম মল্লিকের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, শনিবার সকাল ৮টার দিকে আলি মল্লিকের বাবা বাড়ি থেকে তিনশ গজ দূরে ঘাঘর নদীতে ছেলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলীর বাবা আলম মল্লিক কোটালীপাড়া থানায় বৃহস্পতিবার (১৮ আগস্ট) একটি সাধারণ ডায়রি (জিডি) করেন যার নম্বর-৭১০।

এমএনজে