দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হয়েছে কুষ্টিয়া প্রেসক্লাবের। সোমবার থেকে এ সংস্কারের কাজ শুরু করা হয়।

বছরের পর বছর সংস্কার কাজ না হওয়ায় প্রেসক্লাবের অফিস কক্ষসহ এম এ রাজ্জাক মিলনায়তনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে খসে পড়ছিল। সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল ক্লাবটি।

গত ২২ নভেম্বর কুষ্টিয়া প্রেসক্লাব নির্বাচনে মাহবুব-সাগর পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করে। পরে ৩০ নভেম্বর জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের নামে ই-মেইল আইডি ও ফেসবুক একাউন্ট খোলা হয়েছে। এখন থেকে [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ বা মেইল আদান প্রদান করা যাবে।এছাড়া ফ্রি ওয়াইফাই সুবিধাও পাবেন সাংবাদিকরা।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই পরিষদ কুষ্টিয়া প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে। সকলের সহযোগিতায় আগামী দিনে কুষ্টিয়া প্রেসক্লাবকে একটি যুগোপযোগী আধুনিক প্রেসক্লাব হিসেবে গড়ে তোলা হবে।

ইআর