চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, চলমান হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার দায়ে জেলার সীতাকুণ্ড এবং লোহাগাড়া উপজেলা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে চারজন জামায়াত কর্মী এবং চারজন বিএনপি কর্মী। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের সোপর্দ করা হবে।
এআর





