সিলেটে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় ছাত্রদল নেতা ইলেকট্রিক সাপ্লাই গ্রুপ ও রেজাউল করিম নাচল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে নগরীর হাইজিং স্টেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
এতে ছাত্রদল নেতা রেজাইল করিম নাচল গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এ ঘটনায় ছাত্রদল নেতা ও পথচারিসহ আরো ৯ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় দুই গ্রুপের নেতারা চার থেকে পাঁচটি গাড়িতে ভাঙচুরও চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিআরসেল নিক্ষেপ করে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফাঁকা গুলি ও টিআরসেল ব্যবহার করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





