রংপুর সিটি করপোরেশনের আওতাধীন সিটি বাজারে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধ অনেক ফলের দোকান গজিয়ে ওঠায় মঙ্গলবার দুপুর ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করে।

এসময় শতাধিক দোকান ভেঙে ফেলা হয়। তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তাদের আগে কোনো নোটিশ দেয়া হয়নি।

কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, প্রশাসন পুলিশের সহযোগিতা চাওয়ায় সিটি কর্পোরেশনের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই