সারাদেশে পেট্রোল বোমা, অগ্নিসংযোগ, নারী শিশু পুড়িয়ে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে আওয়ামী লীগ শনিবার বিকাল জেলা শহর মাইজদী প্রধান সড়ক মিছিল করেছে।
মিছিল শেষে জেলা আওয়ামীলিগের কার্যালয় প্রাঙ্গনে শহর আওয়ামীলিগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলিগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়াম্যান খায়রুল আনম সেলিম, অন্যদের মধ্যে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামীলিগের সাধারন সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল, যুবলীগের আহ্বায়ক ইকবাল করিম তারেক, সাধারন সম্পাদক আহসান হাবিব হাছান, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইমন ভট্র, শহর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওয়াসিম।
এসএইচ





