কুমিল্লার চান্দিনায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ বছর বয়সের যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, শনিবার সকালে মহাসড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে গেছে। নিহত যুবকের পরনে প্যান্ট ও কালো রঙের গেঞ্জি রয়েছে।
এমই





