গাইবান্ধার সাদুল্যাপুরে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২ এর আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১শত নারী শ্রমিক নিয়োগ করেছে উপজেলা এলজিইডি প্রকৌশলী অধিদপ্তর।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং করে স্বচ্ছতার মাধ্যমে ১০জন করে নারী শ্রমিক নিয়োগ করা হয়।

বুধবার সকাল ১০টায় বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা এলজিইডির উদ্যোগে বাছাই করে শ্রমিক নিয়োগ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, আরইআরএমপি প্রকল্প-২ এর ট্রেনিং অফিসার আমিনুর রহমান, কমিউনিটি অর্র্গানাইজার জিতেন্দ্র নাথ মুস্তকি।

অফিস সুত্রে জানাগেছে, নিয়ম মাফিক ধারাবাহিকতায় সকল ইউনিয়নে এ শ্রমিক নিয়োগ করেছে এলডিইডি বিভাগ।

উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, নিয়োগকৃত শ্রমিকেরা তাদের এই কর্মদিয়ে একদিকে যেমন গ্রামীন অবকাঠামোর উন্নয়ন হবে পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নে অবহেলিত নারীরা বিশেষ ভুমিকা রাখবে ।

এমকে