রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় একরামুল হোসেন (৩১) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।
রবিবার দুপুরে নগরীর সাতমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকায় মাল বোঝাই একটি ট্রাক অন্য একটি ট্রাকের চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুপুরে সাতমাথা ট্রাক টার্মিনাল এলাকায় মাল বোঝাই একটি ট্রাক ঘুরানোর সময় একরামুলকে চাপা দেয়। এ ঘটনায় তিনি নিহত হন। কোতয়ালী থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





