রংপুরে ২ জামায়াতকর্মীসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতোয়ালি পুলিশ জামায়াতের ২ কর্মীকে আটক করেছে। এরা হলেন- বেলাল হোসেন ও শহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা, পুলিশের ওপর হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

এছাড়া কোতোয়ালি থানা পুলিশ ১৮ জন, কাউনিয়া থানা পুলিশ ৬ জন, গঙ্গাচড়া থানা পুলিশ ৬ জন, বদরগঞ্জ থানা পুলিশ ৫ জন, পীরগাছা থানা পুলিশ ৫ জন, মিঠাপুকুর থানা পুলিশ ১ জন, পীরগঞ্জ থানা পুলিশ ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করেছে।

তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবন, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান শরিফুল ইসলাম।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই