রাজধানীর মগবাজার ও মালিবাগে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার দিবাগত রাতে মালিবাগের গুলবাগে অজ্ঞাত পরিচয় এক পুরুষ (৩৫) এবং রোববার সকাল ৮টায় মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় আরেকজন ট্রেনে কাটা পড়ে নিহত হয়। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে (জিআরপি) থানার ওসি আব্দুল মজিদ এবং রমনা থানার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]