গাজীপুরের শ্রীপুরে মেঘনা সাইকেল ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার দুপুরে পৌনে ২টার দিকে মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে মেঘনা সাইকেল ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এসএইচ





