কেন্দ্রীয় কর্মসূচি ‘ক্লিন ক্যাম্পাস, সেইফ ক্যাম্পাস’ এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এ অভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান কিটু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইদুল ইসলাম রুবেল প্রমুখ।

এ সময় খায়রুজ্জামান লিটন বলেন, ‘ছাত্রলীগ সবচেয়ে সুসংগঠিত সংগঠন। কিন্তু ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য কিছু অনুপ্রবেশকারী ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

তিনি এদের ব্যাপারে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জেআই