বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ থানার সহ-সভাপতি ইয়াসিন হেলালের পিতা আলী আকবর মোল্লা’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বাধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আলী আকবর মোল্লা এর কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম আলী আকবর মোল্লা বুধবার (১৭ জুন) বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলী আকবর মোল্লার গ্রামের বাড়ী বরিশাল জেলার হিজলা থানার খুন্না গোবিন্দপুরে। সেখানে আগামীকাল বাদ ফজর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





