কাজের গতি আনতে এবং জবাবদিহীতা নিশ্চিত করতে বরিশাল জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ৩৯০টি ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে এক অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দেন বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং বিভাগীয় কমিশনার মো. গাউস।

এসময় জেলা প্রশাসক মো. শহীদুল আলমসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধিনে ইনফো নামে একটি প্রকল্পের অধিনের এই ট্যাব বিতরণ করা হয়েছে। সরকারি কাজে গতি, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়েছে।

জেএ