বিএনপির ডাকা চলমান অবরোধের মধ্যে দিনাজপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকের চালক ও তার সহযোগীসহ তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন অগ্নিদগ্ধ ও অপরজন মাথায় আঘাত পেয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার ভাতগাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকের চালক রফিকুল ইসলাম (৪৫), সহযোগী মনির হোসেন (২৬) ও ট্রাকে থাকা আব্দুল মালেক।রফিকুল ও মালেক অগ্নিদগ্ধ এবং চালকের সহযোগী মনির মাথায় আঘাত পেয়েছেন।
আহত মনির জানিয়েছেন, ঢাকা থেকে ট্রাকটি কাঁচ নিয়ে পঞ্চগড় আসার পথে দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার ভাতগাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ট্রাকে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় ট্রাকের তেমন ক্ষতি হয়নি।
কাহারোল থানার ওসি পৃথ্বিশ কুমার সরকার জানান, আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেআই





