ফেনী শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ এক হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রেলওয়ে স্টেশন এলাকার আলী হোটেল ম্যানেজার মৃনাল সাহাকে (৩৮) আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল, ৬০ পিস ইয়াবা ও ইয়াবা সেবন কাজে ব্যবহৃত ৬০ পিস সিলিকন পেপার উদ্ধার করা হয়।
ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ফেনী মডেল থানার এএসআই জিয়াউল হক খন্দকার জানান, এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
জেআই





