জেলার চর কুকরিমুকরিতে ১৪ জেলেসহ মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রলারের মাঝি মহিউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তার স্বামীর সঙ্গে কথা হয়। এরপর থেকে ফোনে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

চর কুকরিমুকরি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই নূর মোহাম্মদ ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ