দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে জামায়াত শিবিরের ডাকা রোববারের হরতাল রংপুরে চলছে। সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর দর্শনা এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে অবিরাম বৃষ্টিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

এছাড়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুপুরে নগরীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে শিবিরকর্মীরা।

এদিকে রোববার ভোর থেকে অবিরাম বৃষ্টিতে রংপুর নগরীতে রিকশা ছাড়া সব যান চলাচল বন্ধ রয়েছে। হরতাল চলাকালে নগরীর বড় বড় শপিংমলসহ দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানের বেশির ভাগ বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশের উপপরির্দশক শরিফুল ইসলাম জানান, নগর জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং নাশকতার আশঙ্কায় পুলিশ রংপুর নগরীতে তিনজন জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে ।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই