ভোলার মনপুরা উপজেলার ঢালচরের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলে ও কোস্টগার্ডের সদস্যরা।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মেঘনা নদী থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- খোরশেদ (৪৫), লুৎফর (৪৮), নাজিম (২৮), সোহেল (১৬), বারেক (৫০), রফিক (২৪), রিয়াজ (২৭), রুবেল (২০), আনছার (৩৬) ও মনির (২৫)। বাকি ৫ জেলেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম ও রাঙ্গাবালী থানার ওসি মনির হোসেন জানান, রাঙ্গাবালীর মেঘনার ভাসমান অবস্থায় স্থানীয় জেলে ও কোস্টগার্ডের সদস্যদের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেদের চিকিৎসার জন্য রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মনপুরার ঢালচর থেকে বৃহস্পতিবার দুপুরের দিকে এফ বি আল্লাহ নামে ফিশিং বোট নিয়ে ১৫ জেলে মাছ শিকারে যায়। বিকালের দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে

এআর