ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শাহবাগ থেকে টিএসসিগামী সড়কে চারুকলা বিভাগের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ড্রইং অ্যান্ড প্রিন্টিং বিভাগের এক শিক্ষার্থী।
সোমবার দুপুরে দেড়টার দিকে রনি নামের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি পিকআপ ট্রাক।
পরে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা চারুকলার সামনের রাস্তা অবরোধ করে। এ সময় একটি পিকআপ ট্রাকেও ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আহত শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এমকে





