ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলের সম্মানিত পিতা আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় গত ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এই ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের দিকনির্দেশনা থেকে বঞ্চিত হল। ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না। তার ইন্তেকালে ছাত্রশিবিরের সকল জনশক্তি শোকাহত।

আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এসএইচ