চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার চুনতি এলাকায় কক্সবাজার মহাসড়কে মাহিন্দ্রা ও ঢাকামুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ১জন। আজ সকাল ১২টার দিকে চুনতি মিডওয়ের কাছাকাছি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে দুইজনের অবস্থা খুব আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের দুইজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

তবে এই সড়ক দূর্ঘটনায় দোষী কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন লোহাগাড়া থানার এস আই শামসু।


মাসুম/এমএনজে