রাজধানীর কাঁটাবনে বিশ্ববিদ্যালয় মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
আজ রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ উল আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গাজীপুরে সন্ধ্যায় বারিয়া ইউনিয়নের কেশরিতা এলাকায় লাক্সারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত আসছে...





