জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের প্রতিবাদ ও হরতাল দাবিতে রাজধানীর দিলকুশায় মিছিল করেছে ছাত্রশিবির। এ সময় তারা দুটি ককটেল জাতীয় দ্রব্যের বিস্ফোরণ ঘটায়।
দিলকুশার ইউসিবিএল ব্যাংকের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিবিরকর্মী মিছিল বের করে পানিবাহী একটি ট্রাক লক্ষ্য করে একটি এবং রাস্তায় আরেকটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।
ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার আহসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ককটেল নয়, আতঙ্ক সৃষ্টির জন্য পটকাজাতীয় দ্রব্য বিস্ফোণ ঘটানো হয়েছে। তবে পুলিশ আসার আগেই মিছিলকারীরা সটকে পড়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী ও প্যাট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমকে





