গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে দুবৃত্তরা। 

 

এসময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন দুই যাত্রী। পরে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিভায়।

 

ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে শিমুলতলি থেকে পলাশ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে জয়দেবপুর বাস স্ট্যান্ড অতিক্রম করাকালে ১৫-১৬ জনের একটি দল হঠাৎ এসে বাসটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

 

এ সময় দ্রুত নামতে গিয়ে দুই যাত্রী আহত হন। তাদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিভায়। আগুনে বাসের ভেতরের বেশ কিছু সিট পুড়ে গেছে।

 

এসএইচ