ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

শৈলকূপা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সোমবার সকাল ৮টার দিকে বিএনপি নেতাকর্মীরা উপজেলার গাড়াগঞ্জ বাজারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এই সময় নাশকতার আশঙ্কায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুই জনকে আটক করে। এদিকে আজ ভোরে উপজেলার বিভিন্ন স্থান থেকে আরো চার জনকে আটক করা হয়।

অন্যদিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলা থেকে ১৬ বিএনপি-জামায়াত কর্মী, সদর উপজেলা থেকে তিন জন ও মহেশপুর উপজেলা থেকে দুই জন বিএনপি কর্মীকে আটক করা হয়। নাশকতা সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে স্ব স্ব থানার ওসি জানান।

কেএইচ