রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন। তিন সাংবাদিককেই মেডিক্যালে চিকিৎসা নিতে হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর পরীবাগ সিগনালে যানজটের ছবি ধারণের সময় সড়ক দুর্ঘটনায় আহত হন এশিয়ান টিভির ক্যামেরাম্যান লতিফ চৌধুরী।
এশিয়ানের রিপোর্টার কাজী রুনা টাইমনিউজবিডিকে বলেন, সংবাদের জন্য ছবি ধারণের সময় একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় লতিফ চৌধুরী পিঠ, কোমর এবং পায়ে আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার জোবায়ের চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তিনি টাইমনিউজবিডিকে বলেন, রোববার দুপুর পৌনে ২টার দিকে হাতিরঝিলের মধুবাগ দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় একজন পথচারী হঠাৎ সামনে চলে আসেন। ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে তিনি হাত ও পায়ে গুরুতর আঘাত পান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে তিনি নিজ বাসায় অবস্থায় অবস্থান করছেন।
অন্যদিকে রাজধানীর কাকরাইলে সড়ক দুর্ঘটনায় ঢাকা ট্রিবিউনের সাংবাদিক মানিক মিয়াজী আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে কাকরাইল মোড়ে একটি প্রাইভেটকার মানিক মিয়াজীর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনি একটি রিকশার ওপর গিয়ে পড়েন।
ঢাকা, জেইউ ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
জাতীয়
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৩ সাংবাদিক আহত
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন। তিন সাংবাদিককেই মেডিক্যালে চিকিৎসা নিতে হয়েছে





