পঞ্চগড়ে ট্রাকের চাপায় নারীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পঞ্চগড়-বাংলাবান্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা একই পরিবারের হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদের বাড়ি সদর উপজেলার জগদল গ্রামের সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়ায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, অটোরিকশায় করে একই পরিবারের তিনজনসহ আরো কয়েকজন একটি বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। পথে ওই মহাসড়কের চারমাইল এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
এফএফ





