“সচেতনতায় প্রস্তুতি ও প্রশিক্ষণ দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে সারাদেশের সাথে মাগুরায়ও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯।
আজ (৬ নবেম্বর) বুধবার সকালে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা, ও মোহাম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্ব-স্ব কার্যালয়ে এক যোগে পালিত হয়।
জাতীয় ও বিভাগীয় পতাকা, উত্তোলন, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের এ কার্যক্রম। চলবে আগামী ১২ নভেম্বর ২০১৯ পর্যন্ত।
সাইফুল্লাহ/এমবি





