ভোলার লালমোহন উপজেলায় বাস পুকুরে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার দুপুরে ভোলা-চরফ্যশন সড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান জানান।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, বেলা ২টার দিকে বাসটি দক্ষিণ আইচা থেকে ভোলা যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এআই





