দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে ঢাকা-টাংগাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন শিবির নেতা শাকির বিন হোসাইন, মু.ইউসুফ, তারেক প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সেক্রেটারি বলেন, সরকারের পতন না ঘটিয়ে ছাত্রসমাজ ঘরে ফিরবে না। খুনি হাসিনার বিরুদ্ধে চলমান আন্দোলন চলছে চলবে। অবৈধ সরকারের প্রতিটি গুম, খুনের বিচার একদিন বাংলার মাটিতে করা হবে।
তিনি অবিলম্বে নিখোজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের সকল গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার আহবান জানান। অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ হবে বলে মন্তব্য করেন।
এআর





