রাজধানীর মহাখালী ফ্লাইওভারে মালবোঝাই মিনি ট্রাকের ধাক্কায় সুজন (২৬) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার শিকার হওয়া ওই পুলিশ সদস্য রাত সাড়ে ৩টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত সুজন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জালালউদ্দিনের ছেলে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী জানান, সুজন মিরপুর পুলিশ লাইনের বি নাম্বার কোম্পানীতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে ফ্লাইওভারের উপর পুলিশ চেকপোস্টে ডিউটি পালন করার সময় এ ঘটনা ঘটে।সুজন ট্রাকটি থামাতে চাইলে এর চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

কেএইচ