২০ দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি হরতাল সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।
গাজিপুরের ঢাকা-ময়মনশিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে শিবির নেতাকর্মীরা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
মিছিলটিতে উপস্থিত ছিলেন গাছা থানা সভাপতি মনোয়ার হসেন, শিবির নেতা শাকির বিন হোসাইন, জুন্নুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে গাজীপুর জেলা পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ইআর





