গ্যাসের দাম বৃদ্ধি, গণবিরোধী বাজেট প্রণয়ন চালসহ নিত্য প্রযোজনীয় পণ্যের মৃল্যবৃদ্ধি ও লংদৃতে আদিবাসীদের বাড়ীতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিপিবি ও বাংলাদেশ সমাজতান্তিক দল বাসদ মৌলভীবাজার চৌমূহনা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (৫ জুন) সকালে বাংলাদেশ সমাজতান্তিক দল বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক মঈনুর রহমান মগনু এর সভাপতিত্বে ও সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক  নিলিমেষ ঘোষ বলুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ।

এছাড়াও সামাবশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা সভাপতি মকবুল হোসেন, যুব ইউনিয়নের জেলা সভাপতি এডভোকেট  মোঃ মাসুক মিয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর জয়েস প্রমুখ।

এমই